শিরোনাম
কক্সবাজার প্রতিনিধি: | ০৮:০৪ পিএম, ২০২৪-০৯-১৫
কয়লা আমদানি নিয়ে সুখবর দিলেন বিদ্যুৎ ও জ্বালানী উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, কয়লা আমদানি নিয়ে আদালতের যে নিষেধাজ্ঞা ছিলো সেটি স্থগিত করা হয়েছে। ফলে কয়লা আমদানি নিয়ে এখন আর কোনো জটিলতা নেই। নিয়ম অনুযায়ী সব প্রক্রিয়া চলছে। নির্ধারিত সময়ের মধ্যেই কয়লা দেশে চলে আসবে।
আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের হিলডাউন সার্কিট হাউজে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় উপদেষ্টা বলেন, মহেশখালীতে গত সরকার প্রকল্প বিলাস চালিয়েছে। যেকারণে জনকল্যাণে আসছে না। এরকম হাজার হাজার কোটি টাকার প্রকল্প নিয়েছে শুধু লুটপাট করার জন্য।
আইনি জটিলতায় কয়লা আমদানি আদালতে ঝুলে থাকায় মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন চালু রাখা নিয়ে চরম আশঙ্কা তৈরী হয়েছিলো। কারণ এই বিদ্যুৎ কেন্দ্রে বর্তমানে কয়লা মজুদ রয়েছে আর মাত্র মাস খানের।
উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান আজ সকাল সাড়ে ৮টায় কক্সবাজার বিমানবন্দরে পৌঁছেন। সকাল সাড়ে ৮ টায় নৌপথে তিনি মহেশখালীর মাতারবাড়ি আল্টা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার্ড পাওয়ার প্ল্যান্টের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সচিব, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সফরসঙ্গী ছিলেন।
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited